1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

লেবাননের কাছে হেরে সাফ শুরু বাংলাদেশের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৫৭ জন দেখেছেন

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে হারলো বাংলাদেশ। প্রথমার্ধ গোলশূন্য সমতায় হলেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ হারে ২-০ গোলে।

ভারতের ব্যাঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমার্ধে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। শুরু থেকেই রক্ষণ জমাট রেখে খেলছে লাল-সবুজ জার্সিধারীরা। লেবানন একটা-দুটো সুযোগ তৈরি করলেও পোস্টের নিচে আনিসুর রহমান ছিলেন দেয়াল হয়ে। ওই অর্ধে প্রধমার্ধে লেবাননকে গোল করতে দেয়নি বাংলাদেশ। গোলশূন্য সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় জামাল ভূঁইয়ারা।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের অর্ধে টানা আক্রমণ চালায় লেবানন। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত গোল হজম না করা বাংলাদেশ শেষ ১৭ মিনিটে দুই গোল হজম করে। ৭৯ মিনিটে তারিক কাজীর ভুলে প্রথম হজম করে বাংলাদেশ। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে বাংলাদেশ হজম করে আরেক গোল। লেবাননের গোলদাতা হাসান মাতুক ও খলিল বাদির।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), জামাল ভূঁইয়া (অধিনায়ক), তপু বর্মন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, বিশ্বনাথ ঘোষ, তারিক রায়হান কাজী, মো. সোহেল রানা, ইসা ফয়সাল, সোহেল রানা, মজিবর রহমান জনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )