1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

অনিশ্চিত বাংলাদেশ-ভারত সিরিজের টিভি সম্প্রচার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

প্রায় একদশক পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতের নারী ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের সব খেলাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সিরিজের সূচি চূড়ান্ত হয়ে গেলেও অনিশ্চিত টেলিভিশন সম্প্রচার।

দ্বিপক্ষীয় সিরিজগুলোতে সাধারণত স্বাগতিক বোর্ডই সম্প্রচার স্বত্ব বিক্রি করে থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সিরিজ সম্প্রচার এখনও আনসোল্ড অবস্থায় আছে। ভারতের বিপক্ষে মেয়েদের সিরিজের সময় আফগানিস্তানের ছেলেদের দল চট্টগ্রাম ও সিলেটে বাংলাদেশের বিপক্ষে খেলবে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ। যেটি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

সাকিব-তামিমদের সিরিজের সঙ্গে মেয়েদের খেলা সাংঘর্ষিক হওয়ায় সম্প্রচার স্বত্ব কিনতে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর আগ্রহ কম। অবিক্রীত থেকে যাওয়ায় সিরিজটি দেখানো হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। বিসিবির ইউটিউব চ্যানেলে খেলা দেখানো হবে ধারাবিবরণীসহ। সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ ‘এ’ দলের সিরিজটি যেভাবে প্রচার করা হয়েছিল ঠিক সেভাবে।

বাণিজ্যিকভাবে কম লাভবান হওয়ার শঙ্কা থেকে সাকিব-তামিমদের অনেক সিরিজের প্রচারও অনিশ্চিত হতে দেখা গেছে অতীতে। যে কারণে ‘বিসিবি টিভি’ নামে একটি চ্যানেল করার পথে হাঁটছে ক্রিকেট বোর্ড।

১১ বছর পর মিরপুরে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারতীয় মেয়েরা সবশেষ বাংলাদেশ সফর করেছিল ২০১৪ সালে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে হয়েছিল তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

এবার যোগ হচ্ছে ওয়ানডেও। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। ৬ জুলাই বাংলাদেশে আসবে হারমানপ্রীত ও স্মৃতি মান্দানাদের ভারত।

৯, ১১ ও ১৩ জুলাই খেলবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো। এরপর ১৬, ১৯ ও ২২ জুলাই খেলবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ঈদ-উল-আযহার পর ৩০ জুন মিরপুরে শুরু হবে জ্যোতি-জাহানারাদের ক্যাম্প। তার আগেই বিসিবি ঘোষণা করবে স্কোয়াড।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )