1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

ঠাকুরগাঁওয়ে আসামীদের সুবিধার্থে হাজতি পাঠাগার স্থাপন 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৬৭ জন দেখেছেন

মোঃ আল আমিন,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে গ্রেফতারকৃত অভিযুক্ত আসামীদের সুবিধার্থে হাজতি পাঠাগার স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে হাজতি পাঠাগার স্থাপনের উদ্বোধন করা হয়।

যা থেকে নিজেদের ভুল সুদরিয়ে নতুনভাবে জীবনযাপনে ভুমিকা রাখবে। আর আইনি পরামর্শকরা মনে করছেন পেশাগত জীবনের সবচে স্বরণীয় ও উল্লেখযোগ্য বিষয়।

জমি বিরোধ, গুম, খুন, নারী নির্যাতন, চুরি ছিনতাইসহ নানা অপরাধে যুক্ত হয়ে মামলার আসামী হিসেবে গ্রেফতার হচ্ছেন অভিযুক্তরা। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের থাকতে হচ্ছে কারাগারে। তবে এদের মধ্যে অনেকেই রয়েছেন নিরপরাধ ব্যক্তিও।

তারপরেও আইনি পক্রিয়ার মাধ্যমেই খালাস পেতে হয়। আর সব বিষয় বিবেচনা করে অভিযুক্তরা নিজেদের ভুল সুদরিয়ে কিভাবে ভালোর পথে ফিরতে পারে সেই লক্ষ্যে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের উদ্যোগে কোর্ট ভবনে স্থাপন করা হয়েছে হাজতি পাঠাগার।

পাঠাগারটিতে সকল ধর্মীয়গ্রন্থ, মনীষীদের শিক্ষামুলক, বঙ্গবন্ধুর আদর্শ ও আইন বিষয়কসহ সচেতনামুলক বিভিন্ন ধরনের বই রাখা হয়েছে। এতে অলস সময় পার না করে বই পড়ার মাধ্যমে নিজের ভুল সুদরিয়ে ভালোর পথে ফিরতে ভুমিকা রাখবে। আর এমন উদ্যোগকে গ্রেফতারকৃত অভিযুক্ত, আইনজীবী ও বিচারকরা দেখছেন ব্যতিক্রম দৃস্টি ভঙ্গিতে।

জেলা আইনজীবী সমিতি সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বলেন, দীর্ঘ পয়ত্রিশ বছর পেশাগত জীবনে হাজতি পাঠাগার স্থাপনের বিষয়টি সবচে স্বরণীয় ও উল্লেখযোগ্য এখান থেকেও শিক্ষা নিয়ে তাদের ভুলগুলো বুঝে উঠতে পারবে। ফিরবে আলোর পথে।

এসময় অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট এস রমেশ কুমার ডাগা ও আরিফুর রহমান বলেন, এমন উদ্যোগ ঠাকুরগাঁওয়ে কেউ নেননি যার ফলশ্রুতিতে এগিয়ে এসেছেন নিত্যানন্দ সরকার স্যার। যা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।

আর এমন মহতি কাজের উদ্যোগতা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার বলেন, কাউকে আলাদা করে না দেখে নিজেকে সুদরাতেই এমন উদ্যোগ। এখানে যেসব বই রাখা হয়েছে তা থেকে অভিযুক্তরা তাদের ভুল বুঝতে পারবে। ফিরবে ভালোর পথে।

এতে পুলিশ, আইনজীবী, গণমাধ্যমকর্মী, বিচারকসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )