1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

পেকুয়ায় ইয়াবাসহ দুই কারবারি আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

কক্সবাজারের পেকুয়ায় দুই ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা বাজার সংলগ্ন এলাকা থেকে ১২২৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৩৮) ও রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দখালী এলাকার কালামিয়ার ছেলে মোস্তফা কামাল (৩৯)।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, উপপরিদর্শক (এসআই) হেশাম উদ্দিনের নেতৃত্বে ধনিয়াকাটা বাজারের উত্তরপাশে আঞ্চলিক মহাসড়কে নিয়মিত চেকপোস্ট বসানো হয়। এসময় চট্টগ্রামমুখি একটি সিএনজি অটোরিকশার যাত্রীদের তল্লাশি করা হয়। তাদের হাতে থাকা শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো ১২২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আাইনে থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )