1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

রংপুর বিভাগে বৃক্ষরোপণ উৎসবের উদ্বোধন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৫৪ জন দেখেছেন
রংপুর বিভাগে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ উৎসবের  উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২জুন) চিলমারী উপজেলার মজাইডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ রোপণ এর মধ্যে দিয়ে এ উৎসবের  উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী  মোঃ জাকির হোসেন এমপি।
বৃক্ষরোপন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে  প্রাথমিক শিক্ষার রংপুর বিভাগীয় উপপরিচালক মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা ভাইস চেয়ারম্যান , উপজেলা শিক্ষা অফিসার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও বিভাগের আট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে জেলার সকল কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকবৃন্দ গাছ লাগানো উৎসব করেছে।
বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি বলেন, প্রাথমিক বিদ্যালয় আমার ২ কোটি শিক্ষার্থী আছে।আমাদের শিশুদের মধ্যে
গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
একটি করে গাছ লাগালেও শুধু প্রাথমিক শিক্ষা পরিবার দুই কোটি গাছ লাগানো যাবে।
আমরা বনবিভাগের সাথে আলোচনা করে প্রত্যেক শিক্ষার্থী যেন একটা করে গাছ লাগাতে পারে সে ব্যবস্থা করা হবে।
শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত বিভাগীয় উপপরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, যে সকল অফিসে বা বিদ্যালয়ে জায়গা নেই তারা বিদ্যালয়ে বারান্দায় টবে গাছ  লাগাতে পারে।
এতে পরিবেশ রক্ষার পাশাপাশি বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, রংপুর বিভাগে আট জেলায় অফিস ও বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় ১ লক্ষাধিক  বিভিন্ন ধরনের ফলজ বনজ ঔষধি ও ফুলের চারা রোপণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )