1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকারি কর্মচারীদের কাজ করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে উন্নতসমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি কর্মচারীদের মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেম বুকে ধারণ করে কাজ করতে হবে।

বুধবার (২১ জুন) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংযুক্ত দপ্তর ও সংস্থার ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর এবং ২০২১-২২ অর্থবছরের এপিএ বাস্তবায়নে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, এ দেশকে উন্নতসমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে গঠনমূলক প্রতিযোগিতার মাধ্যমে সকল প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। নিজ নিজ প্রতিষ্ঠানকে কিভাবে আরো দক্ষ করে গড়ে তোলা যায় সে বিষয়ে নজর দিতে হবে। এজন্য উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলোকে আরো জনবান্ধব করে গড়ে তুলতে হবে।

২০২১-২২ অর্থবছরে এপিএ বাস্তবায়নে সরকারি যানবাহন অধিদপ্তর প্রথম, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি দ্বিতীয় এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড তৃতীয় স্থান অর্জন করে। প্রতিমন্ত্রী এ সময় সংস্থা প্রধানদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )