1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

এশিয়া কাপের ফাইনালে হেরে গেল বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

ভারতকে অল্প রানে আটকে আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু হতশ্রী ব্যাটিংয়ে জয়ের ধারেকাছেও যেতে পারল না লতা মণ্ডলের দল। বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে মেয়েদের ইমার্জিং কাপে চ্যাম্পিয়ন হলো ভারত।

১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টিম টাইগ্রেস গুটিয়ে যায় একশর আগেই। শিরোপার সুযোগ হারিয়ে ১৯.২ ওভারে ৯৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

অতিরিক্ত থেকে ১৬ রান আসায় বাংলাদেশ যেতে পারে একশর কাছে। নাহিদা আক্তার ২২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। সোবহানা মোস্তারি ২২ বলে ১৬ ও সাথি রানি ১১ বলে করেন ১৩ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

শ্রেয়াংকা পাতিল চারটি, মান্নাত ক্যাশাপ তিনটি ও কানিকা আহুজা দুটি উইকেট নেন।

পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের প্রথম সেমিফাইনাল পরিত্যক্ত হয়। রান রেটে এগিয়ে থেকে ফাইনালে যায় ভারত।

ভারতকে দেড়শর মধ্যে আটকে রাখতে বড় অবদান রাখেন নাহিদ আক্তার। ৪ ওভারে মাত্র ১৩ রানে ২টি উইকেট নেন। সুলতানা খাতুন ২টি উইকেট নিলেও খরচ করেন ৩০ রান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )