1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে আজ বুধবার ( ২১ জুন ) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন হবে বলে গণমাধ্যমে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

শুক্রবার (১৬ জুন) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে সুইজারল্যান্ডে চারদিনের সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।  এর আগে গত মঙ্গলবার (১৩ জুন) ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগ দিতে চারদিনের সরকারি সফরে জেনেভা যান প্রধানমন্ত্রী।

বুধবার (১৪ জুন) জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর প্রধান ফ্লিপো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসস্থানে সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনসে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেটের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। বিকেলে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনসে ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩’ এর প্লেনারিতে ভাষণ দেন।

শেখ হাসিনা মাল্টার প্রেসিডেন্ট ডক্টর জর্জ ভেলার সঙ্গেও সাক্ষাৎ করেন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় আইএলওর সদর দপ্তরে ডিজি কর্তৃক আয়োজিত উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নৈশভোজে যোগ দেন।

বৃহস্পতিবার (১৫ জুন) ডব্লিউইএফ কার্যালয়ে এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে একটি বৈঠকের পর ‘এ টক এট দ্য ডব্লিউইএফ’-এ যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )