1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

ঢলের পানিতে নিখোঁজ মায়ের মরদেহ উদ্ধার, সন্ধান মিলেনি দুই শিশুর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্রোতে পড়ে নিখোঁজ মা দুর্লভ রানীর (৩০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে ছায়ার হাওরের মাউথি বাঁধ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়। তবে এখনো নিখোঁজ দুই শিশু সন্তানের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর ভাঙ্গা অংশ পারাপারের সময় নিখোঁজ হন উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রথীন্দ্র দাসের স্ত্রী দুর্লভ রানী দাস (৩০) তার মেয়ে জবা রাণী দাস (৭) ও ছেলে বিজয় দাস (৫)। নিখোঁজ হওয়ার পর থেকে রাতভর চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি স্থানীয়রা। এরপর খবর পেয়ে আজ সকাল থেকে ডুবরি দলের সাহায্যে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে স্থানীয় প্রশাসন।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব বলেন, নিখোঁজ হওয়া মা দুর্লভ রানীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শিশু সন্তানদের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )