1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

খাজার অপরাজিত ১২৬, এখনও পিছিয়ে অস্ট্রেলিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১০২ জন দেখেছেন

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে প্রথমদিনে আক্রমণাত্মক ব্যাটিং করেছিল ইংল্যান্ড। ৩৯৩ রানে ইনিংস ঘোষণার দুঃসাহসী সিদ্ধান্ত নিতেও পিছপা হয়নি বেন স্টোকসের দল। দ্বিতীয় দিনে বল হাতেও ছিল আক্রমণাত্মক। ইংলিশ বোলাররা অস্ট্রেলিয়ার ৫ উইকেট তুলে নিলেও হাল ধরেছেন উসমান খাজা। তার অপরাজিত ১২৬ রানের ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৩১১ রান।

শনিবার বার্মিংহ্যামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮২ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। এরআগে প্রথমদিন ৮ উইকেটে ৩৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। পরে বিনা উইকেটে ১৪ রান সংগ্রহ করে দিন শেষ করে অস্ট্রেলিয়া।

৩৭৯ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাটে নেমে শুরুতেই দুই উইকেট হারায় প্যাট কমিন্সের দল। দলীয় ২৯ রানে পরপর দুই বলে স্টুয়ার্ট ব্রডের শিকার হন ডেভিড ওয়ার্নার ও মার্নাস ল্যাবুশেন। ৬৭ রানে বেন স্টোকসের শিকার হন স্টিভেন স্মিথ। ব্যাট হাতে তিন ব্যাটারই ছিলেন ব্যর্থ।

একপ্রান্ত আগলে রাখা ওপেনার উসমান খাজা চতুর্থ উইকেট জুটিতে সংগ্রহ বাড়ান ত্রাভিস হেডকে নিয়ে। দলীয় ১৪৮ রানে মঈন আলীর শিকার হয়ে ৫০ রানে ফেরেন ত্রাবিস। পঞ্চম উইকেট জুটিতে খাজাকে ভালোই সঙ্গ দিয়েছেন ক্যামেরুন গ্রিন। ২২০ রানে তিনিও শিকার হন মঈন আলীর। ব্যাট হাতে করেন ৩৮ রান।

পরে অ্যালেক্স ক্যারিকে নিয়ে ৫ উইকেটে ৩১১ রানে দিন শেষ করেন খাজা। ২৭৯ বলে ১২৬ রানে অপরাজিত রয়েছেন তিনি। ৮০ বলে ৫২ রানে অপরাজিত ক্যারি।

স্বাগতিকদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড ও মঈন আলী। বেন স্টোকস নেন একটি উইকেট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )