1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

বাড়ছে নদ-নদীর পানি, ৭২ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

দেশজুড়ে গরমে অতিষ্ঠ মানুষ। হচ্ছে না আশানুরূপ বৃষ্টিপাতও। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের প্রভাবে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। দেশের অন্তত ৭৫টি পয়েন্টে পানি বাড়তে শুরু করেছে। এতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট অঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১৬ জুন) সকালে সংস্থাটির বন্যা তথ্য কেন্দ্রের দেওয়া বুলেটিনে জানানো হয়, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে এই সময়ে সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই-কংশ, সোমেশ্বরী, যদুকাটাসহ সিলেট অঞ্চলের নদ-নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।

এতে বিপৎসীমা অতিক্রম করে সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এ ছাড়া শনিবার সকালের মধ্যে তিস্তা নদী ডালিয়া পয়েন্টের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত পর্যবেক্ষণ পয়েন্টগুলোর মধ্যে সিলেটের লালাখাল পয়েন্টে ২১৬, জাফলংয়ে ২১১, চিলমারীতে ১১১, নাকুগাঁও পয়েন্টে ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আরও অন্তত ১৬টি পয়েন্টে বৃষ্টি হয়েছে সর্বনিম্ন ৬০ মিলিমিটার থেকে সর্বোচ্চ ৯৫ মিলিমিটার পর্যন্ত।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )