1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

কৃষকের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিবিদ সমীর চন্দ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কৃষকের কল্যাণে দৃঢ়চিত্তে কাজ করে যাচ্ছেন জাতির পিতার কন্যা কৃষকরত্ন শেখ হাসিনা। ইনশাআল্লাহ আগামী ২০৪১ সালের আগেই শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।

শুক্রবার বিকালে বগুড়া সাতমাথা মোর মুক্ত মঞ্চে বাংলাদেশ কৃষক লীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমীর চন্দ।

কৃষিবিদ সমীর চন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই জন্ম হয়েছে একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের। বাংলাদেশ এবং বাঙালি জাতিকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর অনেক স্বপ্ন ছিল। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন, একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশের। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। এদেশের ৮০ ভাগ মানুষ কৃষক। জাতির পিতা অনুধাবন করেছিলেন কৃষকের ভাগ্য উন্নয়ন করতে না পারলে, প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। তাইতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে সর্বপ্রথম কৃষকের ভাগ্যের উন্নয়নের জন্য ১৯ এপ্রিল ১৯৭২ সালে গঠন করলেন বাংলাদেশ কৃষক লীগ।

এ সময় একটি ফলজ, একটি বনজ ও একটি ভেষজ গাছ রোপন করে কৃষক লীগ বগুড়া জেলা শাখার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষিবিদ সমীর চন্দ।

বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ মঞ্জুর ইসলাম মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম (খোকা পাটোয়ারী),মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক, কৃষিবিদ শামসুদ্দীন আল আজাদ, কৃষিপণ্য ফসল বিষয়ক সম্পাদক, মোহাম্মদ আজমল হোসেন, জাতীয় কমিটির সদস্য আবু বক্কর বিপুল সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )