1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ম্যাচ পরিত্যক্ত হবার পরও এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

হংকংয়ে ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বৃষ্টির কারণে মাঠে নামতে পারেনি বাংলাদেশ ‘এ’ নারী দল। সংযুক্ত আরব আমিরাতের সাথে পয়েন্ট ভাগাভাগি করার পরও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার ছিল গ্রুপপর্বে জুনিয়র টাইগ্রেসদের তৃতীয় ও শেষ ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষের ম্যাচের টসও অনুষ্ঠিত হয়নি। তবে দীর্ঘ সময় ধরে খেলা শুরুর জন্য অপেক্ষায় ছিলেন ম্যাচ অফিসিয়ালরা। কিন্তু শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ায়নি।

টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯৭ রানে হারিয়েছিলো বাংলাদেশ। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার সাথে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ।

গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ১ জয় ও ২টি পরিত্যক্ত ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। একই অবস্থা শ্রীলংকার ‘এ’ নারী দলেরও। কিন্তু রান রেটে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমির টিকিট পায় বাংলাদেশ। গ্রুপ রার্নাস-আপ হয়ে সেমিতে খেলবে শ্রীলংকা।

‘এ’ গ্রুপের শেষ রাউন্ডের খেলা শেষে সেমিফাইনালের চূড়ান্ত লাইন-আপ নির্ধারিত হবে। আগামী ২১ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )