1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

রংপুরের মমিনপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা ছাত্রলীগ সভাপতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

 

 

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে দাড়িয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ।

শুক্রবার (১৬ জুন) বিকেলে মমিনপুর ইউনিয়নের শান্তি পাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে চাল, ডাল, তেল, লবন,সাবান,আটা, আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী প্রদান করেন তিনি।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি রংপুর সদর উপজেলা বাসীর সুখে দুখে পাশে থাকার। স্থানীয় ছাত্রলীগ নেতাদের মাধ্যমে অগ্নিকান্ডের বিষয়টি জানতে পেরে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে তাদের বিপদের দিনে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি’।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের শান্তি পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে চারটি পরিবারের ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )