1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

৬৬২ রানের লক্ষ্যে প্রথম বলেই উইকেট হারাল আফগানিস্তান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্ট জিততে হলে ইতিহাস গড়তে হবে আফগানিস্তানকে। ৬৬২ রানের পাহাড়সম টার্গেট মাথায় নিয়ে তৃতীয় দিনের শেষ সেশনে মাঠে নেমে প্রথমেই হোঁচট খেয়েছে তারা।

প্রথম বলেই উইকেট হারিয়ে বসেছে আফগানিস্তান। শরীফুল ইসলামের ফুললেংথের বল মিস করে যান ইব্রাহিম জাদরান। আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত জানিয়ে দেন। আম্পায়ার ক্রিস ব্রাউনের এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ করেছিলেন। তবে সেটি কাজে আসেনি।

সফরের একমাত্র টেস্টে জিততে হলে রেকর্ডই গড়তে হবে আফগানিস্তানকে। মিরপুরে চতুর্থ ইনিংসে সফল তাড়ার সর্বোচ্চ ইনিংস ২০৯ রানের, যা ২০১০ সালে ইংল্যান্ড খেলেছিল।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ৪ উইকেটে ৪২৫ রানে। এর আগে প্রথম ইনিংসের ২৩৬ রানে এগিয়ে থাকায় দুই ইনিংস মিলিয়ে লিড দাঁড়িয়েছে ৬৬১ রানে। জিততে হলে আফগানিস্তানকে তুলতে হবে ৬৬২ রান। লিটন ৮১ বলে ৬৬ ও মুমিনুল ১৪৫ বলে ১২১ রান করে অপরাজিত ছিলেন।

টেস্টের চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে দেওয়া বাংলাদেশের সর্বোচ্চ লক্ষ্য এটি। এর আগে ২০২১ সালে হারারে টেস্টে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জিম্বাবুইয়ানদের ২৫৬ রানে অলআউট করে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )