1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ওলামা লীগের নতুন কমিটি গঠিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১০৩ জন দেখেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ-সংগঠন আওয়ামী ওলামা লীগের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। মাওলানা কে এম আব্দুল মমিন সিরাজীকে সভাপতি এবং আল্লামা আলহাজ্ব মো. আমিনুল হককে (তাবলীগ জামাত) সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার এই কমিটির অনুমোদন দেওয়া হয়। ২০২৬ সালে শেষ হবে এই কমিটির মেয়াদ।

কমিটির সহ সভাপতিরা হলেন- হাফেজ মাওলানা সাগর আহমেদ শাহিন, হাফেজ মো. দেলোয়ার হোসেন, মাওলানা নূর মো. আহাদ আলী সরকার, মুফতি নাসুম বিল্লাহ নাফিয়ী, আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি শেখ মো. কামাল উদ্দিন কাসেমী, হাফেজ মাওলানা সুলাইমান, হাফেজ ক্বারী মাওলানা আব্দুল খালেক ছানুবী, হাফেজ মাওলানা ইদ্রিছ আল কাদেরী, আলহাজ্ব মাওলানা মো. আবু ইউসুফ আল হেলালী, হাফেজ আব্দুল বারিক তালুকদার ও মাওলানা মো. মনোয়ার হোসেন আনোয়ার।

যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. কাজী অলি উল্লাহ ভূইয়া। সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জুয়েল, মাওলানা আব্দুল্লাহ আল ইসরাফিল, মাওলানা রবিউল আলম সিদ্দিকী, মাওলানা মো. সোলাইমান নোমানী, খন্দকার মো. সাজ্জাদুন নূর। দপ্তর সম্পাদক শায়েখ মুফতী আলমগীর হোসেন। শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা মো. আলতাফ হোসেন। সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কাজী রবিউল ইসলাম।

সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা মো. হাসানুজ্জামান চিশতী। ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী হাফেজ মো. বিল্লাল পাটোয়ারী। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা আল্লামা মুফতি মিজানুর রহমান মিজানী। সহ সম্পাদক অধ্যাপক মাওলানা খ ম শাহাদাৎ হোসাইন মিজান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )