1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

জনির গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

কম্বোডিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) নমপেনে শুরুতে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল কম্বোডিয়া।

প্রথম ৩ মিনিটের মধ্যে বক্সের মাথায় একটি ফ্রিকিক ও দুটি কর্নার আদায় করে নিয়েছিল স্বাগতিকরা। এর মধ্যে দ্বিতীয় কর্নার থেকে গোল প্রায় পেয়েই গিয়েছিল কম্বোডিয়া। সকুমফেকের শট দ্বিতীয় পোস্ট ঘেঁষে বাইরে না গেলে শুরুতেই গোল খেয়ে বসতো বাংলাদেশ।

শুরুর ধাক্কা কাটিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় অল্প সময়ের মধ্যেই। ২৪ মিনিটের মধ্যে বাংলাদেশ গোল করে এগিয়ে যায় প্রতি আক্রমণ থেকে।

ব্র্যাক থিবার শট ফিরে আসে বাংলাদেশের এক ডিফেন্ডারের গায়ে লেগে। ওই বলটিই কম্বোডিয়ার সীমানায় ডান দিকে পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। তিনি লম্বা যে ক্রস নেন গোলমুখে সেই চলন্ত বলে পা লাগিয়ে দ্বিতীয় পোস্ট দিয়ে জালে ঠেলে দেন মজিবুর রহমান জনি।

কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ কোচ একাদশ সাজিয়েছেন গোলপোস্টে আনিসুর রহমান জিকো, রক্ষণে বিশ্বনাথ ঘোষ, আলমগীর মোল্লা, তারিক কাজী ও মেহেদী হাসান। মাঝমাঠে জামাল ভূঁইয়ার সঙ্গে আছেন দুই সোহেল রানা। লেফট উইংয়ে মজিবর রহমান জনি ও রাইট উইংয়ে ফয়সাল আহমেদ ফাহিম। স্ট্রাইকার পজিশনে সুমন রেজা।

কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান জিকো, কাজী তারিক রায়হান, বিশ্বনাথ ঘোষ, আলমগীর মোল্লা, মেহেদি হাসান, সোহেল রানা-১, মজিবুর রহমান জনি, সোহেল রানা-২, জামাল ভূঁইয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )