1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ দিল্লিতেও

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

ওয়ানডে বিশ্বকাপের সূচি দিতে দেরি হওয়ায় বিশ্বের সব দেশের কোচই কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন ভিন্ন ভিন্ন মঞ্চে। বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বলেছিলেন, ম্যাচ ভেন্যু সম্পর্কে না জানায় পরিকল্পনা করতে পারছেন না।

সবার উদ্বেগ-উৎকণ্ঠা দূর করে আজই ঘোষণা করা হতে পারে বিশ্বকাপের সূচি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, স্বাগতিক ভারতের আজ সূচি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর কাছ থেকে ম্যাচের খসড়া সূচির অনুমোদনও পেয়েছে।

চন্ডিকা হাথুরুসিংহেও জেনে গেছেন, কবে কোথায় কার সঙ্গে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে হবে। ১০ দলের বিশ্বকাপে লিগভিত্তিতে ৯টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল।

প্রতিটি দলকে পাঁচটি ভেন্যুতে খেলতে হবে ম্যাচগুলো। কলকাতার ইডেন গার্ডেন, পুনের এমসিএ স্টেডিয়াম, দিল্লির অরুন জেটলি স্টেডিয়াম, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম আর ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলতে হতে পারে বাংলাদেশকে। পুনেতে ভারত আর কলকাতায় পাকিস্তানের সঙ্গে খেলা নিশ্চিত করেছে ভারতীয় মিডিয়া। ভারত-পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটির তারিখও প্রকাশ করেছে ক্রিকইনফো।

১৯ অক্টোবর ভারতের সঙ্গে আর ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালদের ম্যাচ। এই পাঁচ ভেন্যুর মধ্যে চারটিতেই ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে চন্ডিকা হাথুরুসিংহের অধীনেই ধর্মশালায় বাছাই পর্ব, বেঙ্গালুরু ও কলকাতায় মূল ম্যাচ খেলেছে।

২০১৯ সালে দ্বিপক্ষীয় সিরিজে দিল্লিতে খেলেছে টি২০ ম্যাচ। যে ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। সেক্ষেত্রে পুনের স্টেডিয়ামটিই কেবল অচেনা। যদিও বিসিবিতে কানাঘুষা আছে, মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামেও খেলবে বাংলাদেশ। আসলে দর্শকের কথা বিবেচনা করে মুম্বাইয়ের মতো বড় ভেন্যুতে বাংলাদেশের খেলা থাকার কথা না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )