1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

আগ্রাসী ব্যাটিংয়ে শান্তর সেঞ্চুরি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে মারকুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। তার আগ্রাসী ব্যাটিংয়ে চাপে পড়েছে আফগানিস্তান। ১১৮ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।

এদিকে মাহমুদুল হাসান জয়ও অর্ধশতক পূর্ণ করেছেন। তাদের চোখ ধাঁধানো ব্যাটিং বেশ দাপটের সঙ্গে আফগান বোলারদের মোকাবিলা করছে।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে একমাত্র টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান।

নিজেদের ৭০০তম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমে প্রথম ওভারটা ভালোভাবেই পার করেছিলেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ওভারে স্ট্রাইকে গিয়েই প্রথম বলে হোঁচট খেয়েছেন ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফেরা জাকির হাসান। আফগানদের হয়ে অভিষিক্ত পেসার নিজাত মাসুদের বলে খোঁচা দিয়েই তিনি উইকেটরক্ষকের তালুবন্দী হয়েছেন।

দলীয় ৬ রানের মাথায় ব্যক্তিগত দুই রানে সাজঘরে ফিরে যান তিনি। তবে শুরুর সেই ধাক্কা দারুণভাবে কাটিয়ে উঠেছেন মাহমুদুল হাসান জয় আর নাজমুল হোসেন শান্ত। তাদের ব্যাটিংয়ে ভর করে এগিয়ে যাচ্ছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১৮১ রান। নাজমুল হোসেন শান্ত ১০০ রান ও মাহমুদুল হাসান জয় ৬১ রানে ব্যাট করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )