1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

চুক্তির মেয়াদ না বাড়ানোর কথা জানত পিএসজি: এমবাপ্পে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৯১ জন দেখেছেন

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে, ফরাসি ফরোয়ার্ড নিজেই তা নিশ্চিত করেন। তার চুক্তির মেয়াদ না বাড়ানোর কথা আগে থেকেই জানত পিএসজি, এমনটাই জানান এমবাপ্পে। গতকাল আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে বিষয়টি পরিষ্কার করেন তিনি।

গত মৌসুমে নানা নাটকীয়তার পর এমবাপ্পের সঙ্গে বাড়তি দুই মৌসুমের চুক্তি করে পিএসজি। সে অনুযায়ী ক্লাবটিতে ২০২৪ সাল পর্যন্ত থাকার কথা তার।

 

এমবাপ্পে তার বিবৃতিতে বলেন, ‘চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আমি কখনোই পিএসজির সঙ্গে আলোচনা করিনি। ২০২২ সালের ১৫ জুলাই থেকেই বোর্ড আমার সিদ্ধান্তের কথা জানত যে, ২০২৪ সালের পর আমি নতুন চুক্তি করব না।

চিঠি পাঠানো হয়েছে কেবল আমি তাদের ইতোমধ্যে যা বলেছিলাম সেটা নিশ্চিত করার জন্য। ’

এদিকে, এমবাপ্পের ক্লাব ছাড়ার খবরের পর নিশ্চয়ই আগ্রহী হতে শুরু করবে ইউরোপের বড় বড় ক্লাবগুলো। ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও চেলসিসহ বেশ কয়েকটি ক্লাব এমবাপ্পেকে ভেড়াতে আগে থেকেই আগ্রহ প্রকাশ করেছিল। তবে চেলসি নিজেদের সরিয়ে নিয়েছে।

কিন্তু সবার আগ্রহ জুড়ে থাকবে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি যে এমবাপ্পের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে সে কথা কে না জানে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )