1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

বাংলাদেশ পুরুষ দলের ক্রিকেটারদের তুলনায় নারী ক্রিকেটারদের বেতন অনেক কম। এবার বৈষম্য কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১২ জুন) ছিল বিসিবির অষ্টম বোর্ড সভা। বিসিবি কার্যালয়ে সন্ধ্যা পর্যন্ত বোর্ড সভা চলেছে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। এ সময় নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নিজেই।

নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে আছেন মোট ২৬ জন ক্রিকেটার। নতুন করে বেতন বাড়ানোয় সর্বোচ্চ ১ লাখ টাকা পাবেন আগে যারা ৮০ হাজার টাকা পেতেন তারা। এছাড়া যাদের বেতন ৩৫ হাজার ছিল তাদের বেতন বাড়িয়ে করা হয়েছে ৫০হাজার টাকা।

এদিকে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের বেতন কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। মূলত জাতীয় দলের পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে গঠিত হয় ‘এ’ দল। এবার তাদের দিকেও নজর দিচ্ছে বিসিবি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )