1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

চট্টগ্রামে নাশকতার মামলায় ডা. শাহাদাতসহ ৪০ জনের বিচার শুরু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া নাশকতা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ ৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা দায়রা জজ নারগিছ আকতারের আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর এ আদেশ দেন।

জানা যায়, ২০১৮ সালের ২ নভেম্বরে চলাচলের রাস্তার উপর নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ এবং স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্য ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকে মিলিত হয়েছিল। এ ঘটনায় ডা. শাহাদাত হোসেন, আবু সুফিয়ানসহ ৩০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন তৎকালীন পাচঁলাইশ থানার উপ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল কবির। ২০২০ সালের ৩১ অক্টোবর ৪০ জনকে আসামি করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

আসামি পক্ষের আইনজীবি আহমেদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, পাঁচলাইশ থানার একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। আগামী ১৬ আগষ্ট সাক্ষ্যগ্রহণের জন্য দিনধার্য্য করা হয়েছে। আসামিরা আদালতে উপস্থিত থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। অভিযোগের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিউশন দায়ের করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )