1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

পিএসজিতে থাকতে চান না এমবাপ্পে, ক্লাবও রাখতে চায় না

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৯৮ জন দেখেছেন

এই মৌসুমের শুরুতে পিএসজি থেকে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগদান নিয়ে কম জল ঘোলা হয়নি। ফরাসি এই তারকাকে পেতে ২০০ মিলিয়ন ইউরো দাম হেঁকেছিল স্প্যানিশ ক্লাবটি। কিন্তু শেষ মুহুর্তে এসে আরো দুই বছরের জন্য পিএসজির সঙ্গে চুক্তি বাড়ায় এমবাপ্পে। চুক্তি অনুযায়ী, ২০২৪ পর্যন্ত ফরাসি এই ক্লাবটিতে থাকতে পারবেন তিনি। চুক্তির আরেকটি শর্ত ছিল, এমবাপ্পে চাইলে আরো এক বছর তার মেয়াদ বাড়াতে পারে।

তবে হঠাৎ করেই পিএসজি-এমবাপ্পে সম্পর্কের অবনতি হয়েছে। পিএসজিতে থাকতে চান না এমবাপ্পে, ক্লাবও আর রাখতে চায় না তাকে। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানাচ্ছে, পিএসজিতে থাকতে চান না জানিয়ে ক্লাবকে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন এমবাপ্পে। যে কারণে ২০২৪ এর জুনে এমবাপ্পের মেয়াদ শেষ হলেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। তখন যে কোনো ক্লাবই বিনা খরচে তাকে দলে নিতে পারবে। তবে পিএসজি এমনটা চান না, এমবাপ্পেকে তারা রাখতে না পারলে আগেভাগেই সম্ভব হলে এই গ্রীষ্মকালীন দলবদলেই তারকা ফরোয়ার্ডকে চড়া দামে বিক্রি করে দিতে চায় প্যারিসের ক্লাবটি।

লেকিপ আরো জানাচ্ছে, রিলিজ ক্লজ হিসেবে পিএসজির চাওয়া ১৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৭৫৩ কোটি ৬২ লাখ টাকার বেশি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )