1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

হাতপাখার প্রার্থীর ওপর হামলা: পুলিশ কমিশনার বললেন, কঠোর ব্যবস্থা নেব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের (হাতপাখা) মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই খবরে নির্বাচনের ৮৭ নম্বর কেন্দ্রে (সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়) ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম।

সোমবার দুপুর সোয়া ১টার ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ‘মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের শরীরে আঘাতের চিহ্ন ও দাঁতে রক্ত দেখেছি। হামলার বিষয়ে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

এর আগে ঘটনাস্থল পরিদর্শনে এসে হাতপাখার প্রার্থীর ওপর হামলার বিষ‌য়ে প্রিজাই‌ডিং কর্মকর্তা শাহাদাত হো‌সেনের কা‌ছে কে বা কারা কীভাবে হামলা করলো সে বিষয়ে জান‌তে চান পু‌লিশ ক‌মিশনার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )