1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

ভারত যাওয়ার তিন ট্রেনের ভাড়া বাড়ল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

ঢাকা থেকে ভারতের কলকাতা, নিউ জলপাইগুড়ি এবং খুলনা থেকে কলকাতা যাওয়ার তিন ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক ইন্টারচেঞ্জ মোহাম্মদ মিহরাবুর রশিদ খাঁনের ৬ জুন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে ডলারের দাম ও ট্রাভেল ট্যাক্স বৃদ্ধির কথা বলা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, মৈত্রী এক্সপ্রেসের ঢাকা টু কলকাতা এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্স ও ভ্যাটসহ মোট ৪ হাজার ৭৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৩ হাজার ৫৩০ টাকা। খুলনা থেকে কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেসের এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্সসহ মোট ২ হাজার ৯০০ টাকা। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ  ২ হাজার ২৬৫ টাকা।

ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি রুটের মিতালি এক্সপ্রেসের এসি বার্থের ভাড়া ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট ৬ হাজার ৫৭০ টাকা, এসি সিটের ভাড়া ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট ৪ হাজার ১৭৫ টাকা, এসি চেয়ারের ভাড়া ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ২ হাজার ২৬৫ টাকা।

শূন্য থেকে ৫ বছর পর্যন্ত শিশুর ভাড়া বড়দের ভাড়ার ৫০ শতাংশ ধরা হবে। আগামী ১ জুলাই থেকে নতুন ভাড়া কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )