1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বাংলাদেশকে টেস্ট খেলার আমন্ত্রণ জানাতে পারে ইংল্যান্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

২০১০ সালের পর ইংল্যান্ডের মাটিতে আর কোনো সিরিজ খেলার জন্য আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) তালিকাতেও টাইগারদের ইংল্যান্ডে কোনো ম্যাচ রাখা হয়নি। যার ফলে ২০২৭ সালের মার্চ পর্যন্ত ক্রিকেটের জনকদের দেশে বাংলাদেশের খেলার সূচি নেই। তবুও আগামী দুই বছরের মধ্যেই হতে পারে প্রতীক্ষার অবসান।

ইংল্যান্ডের গ্রীষ্ম মৌসুমে এফটিপি ২০২৪ ও ২০২৫ সালে পাঁচটি করে টেস্ট আছে। ওই সময় সামান্য জায়গা ফাঁকা থাকায় এই দুই বছরে একটি করে বাড়তি টেস্টের আয়োজন করতে ইচ্ছুক ইসিবি। সেক্ষেত্রে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে লর্ডসে টেস্ট খেলার আমন্ত্রণ জানানো হতে পারে।

বাংলাদেশ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ ইংল্যান্ডে খেলেছিল। চলতি বছর চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এসব টুর্নামেন্টে দর্শক চাহিদা ছিল উল্লেখযোগ্য। ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের সাথে সম্পৃক্ততা বাড়ানোর জন্য ইসিবি তাই টাইগারদের সঙ্গে টেস্ট খেলার কথা ভাবছে।

রবার্ট মুগাবের শাসনামলে জিম্বাবুয়ের রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির ক্রিকেট বোর্ডের সাথে ইসিবির সম্পর্ক বৈরিতায় রূপ নিয়েছিল। ইংল্যান্ড ২০০৩ সাল থেকে জিম্বাবুয়েকে ঘরের মাঠে আতিথ্য দেয়নি। ২০০৪ সালের পর দল দুটির কোনো দ্বিপাক্ষিক সিরিজও হয়নি। যুক্তরাজ্য সরকার পরবর্তীতে জিম্বাবুয়ের বিপক্ষে না খেলার জন্য ইংল্যান্ড দলকে নির্দেশ দেয়। তবে দেশ দুটির ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি হওয়ায় জিম্বাবুয়ের আবারো ইংল্যান্ড সফরের আশা জেগেছে।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বিশ্বজুড়ে টেস্ট খেলাকে প্রাণবন্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তিনি সম্প্রতি ফাইনাল ওয়ার্ড পডকাস্টে বলেছিলেন,

‘ক্রিকেটারদের টেস্ট খেলতে শুধু আগ্রহী করে তোলাই নয়, টেস্টে উৎসাহ বাড়িয়ে তুলতে তাদেরকে ভালো পরিমাণের পারিশ্রামিক দেয়ার পথ খুঁজছে ইসিবি।’

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের প্রধান নির্বাহী গাই ল্যাভেন্ডার ব্রিটিশ গণমাধ্যমকে বলেছেন, ‘২০২৪ সালেও লর্ডসে দুটি টেস্ট ম্যাচ আয়োজন করতে আমরা অনেক বেশি মুখিয়ে আছি । অসাধারণ এ ভেন্যুর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং খেলাটির সমৃদ্ধির জন্য যথেষ্ট অর্থের জোগান পেতে হলেও আমরা মনে করি, সামনের সময়টাতেও বছরে দুটি করে টেস্ট এখানে আয়োজনের উল্লেখযোগ্য যৌক্তিকতা আছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )