1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণে যুগান্তকারী আবিষ্কার, নোবেল পেলেন তিন বিজ্ঞানী সরকার বদলায়, শিক্ষকদের দলাদলি থেকে যায় অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা ৭,৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, শুরুতেই ইংল্যান্ডের চ্যালেঞ্জ

রংপুরে বাস থেকে ১৫ স্বর্ণের বারসহ যুবক আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড শ্যামলী পরিবহন (এসপি) গাড়ির ফয়সাল নামের এক যাত্রী থেকে ১৫০ ভরি ওজনের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ টাকা।

বুধবার (৭ জুন) সকাল পৌনে ৯টায় ওই যুবকের কোমর থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য অধিদপ্তর রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন।

আটক ফয়সাল মুন্সিগঞ্জ জেলা সদরের দেওভোগ মৃধাবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে।

মাদকদ্রব্য অধিদপ্তর রংপুর জেলার পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, ইয়াবার চালান রংপুর থেকে ঢাকা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কামরপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় শ্যামলী পরিবহনের যাত্রী ফয়সাল নামে এক যুবকের কোমর থেকে স্বর্ণের ১৫টি বার জব্দ করা হয়। ওই যাত্রীর পরিহিত প্যান্টের বেল্টের নিচ থেকে বিশেষ কায়দায় স্কচটেপ মোড়ানো ছিল স্বর্ণগুলো। ফয়সাল স্বর্ণের বার ঢাকা থেকে নিয়ে রংপুরে আসছিলেন।

মাদকদ্রব্য অধিদপ্তর রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন  জানান, আটক ফয়সালকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )