1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণে যুগান্তকারী আবিষ্কার, নোবেল পেলেন তিন বিজ্ঞানী সরকার বদলায়, শিক্ষকদের দলাদলি থেকে যায় অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা ৭,৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, শুরুতেই ইংল্যান্ডের চ্যালেঞ্জ

ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, তৈরি হবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

জুনের প্রথম দিকেই ভারতের কেরালায় বর্ষা শুরু হয়। কিন্তু এ বছর দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে তা বিলম্বিত হচ্ছে। সেই নিম্নচাপ এবার ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় হলে সেটি ‘বিপর্যয়’ নামে পরিচিত হবে।

দিল্লির আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ওই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় বিপর্যয়ের আকার নিতে পারে। ফলে কেরালায় বর্ষা আসতে দেরি করিয়ে দিতে পারে বিপর্যয়।

ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সেটি উত্তর-পশ্চিম দিকে আগ্রসর হবে। ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটারের বেশি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, বিপর্যয়ের প্রভাবে মুম্বাই ও কোঙ্কোন উপকূলে আগামী ১২ জুন পর্যন্ত প্রবল বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি মঙ্গলবার সকাল সাড়ে ৫টায় ছিল গোয়া থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম। আর মুম্বাই থেকে ১১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

উল্লেখ্য, আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে কেরালায় বর্ষা শুরু হতে দেরি হবে। দক্ষিণের এই রাজ্যে মৌসুমি বায়ু ঢুকতে পারে ৭-৮ জুন।

কিছু আবহাওয়া মডেলে দেখা যাচ্ছে, এ ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিম উপকূল ঘেঁষে উত্তর দিকে অগ্রসর হবে। আবার কিছু মডেল দেখাচ্ছে, উত্তর দিকে এগোতে এগোতে এটি বাঁয়ে বাঁক নেবে এবং ওমানের দিকে এগিয়ে যাবে।

উপকূলে সমুদ্র উত্তাল থাকবে বলে জানা গেছে। এদিকে কেরালা থেকে মহারাষ্ট্র পর্যন্ত উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ কর্নাটকের অভ্যন্তরীণ এলাকাগুলোতেও বৃষ্টি হতে পারে এ সময়ে। এর পর ৯ থেকে ১২ জুন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের জেরে বৃষ্টি হবে গুজরাটের উপকূলীয় এলাকায়।

সূত্র: জি নিউজ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )