1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণে যুগান্তকারী আবিষ্কার, নোবেল পেলেন তিন বিজ্ঞানী সরকার বদলায়, শিক্ষকদের দলাদলি থেকে যায় অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা ৭,৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, শুরুতেই ইংল্যান্ডের চ্যালেঞ্জ

ছয় দিনের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগদানসহ তুরস্কে ছয় দিনের সফর শেষে মঙ্গলবার (৬ জুন) দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতি, তাঁর পত্নী ড. রেবেকা সুলতানাসহ সফর সঙ্গীদেরকে বহনকারী একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং বিজি ২০৮) সন্ধ্যা সাড়ে ৬টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশ তুরস্কের রাষ্ট্রদূত, তিন বাহিনীর প্রধানগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং অন্যান্য বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ বিমানবন্দরের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন।

এর আগে, রাষ্ট্রপ্রধান তুরস্কের রাজধানী আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে সকাল ৭টা ৪৩ মিনিটে (আঙ্কারা সময়) ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

বিমানবন্দরে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি রাষ্ট্রদূত ওয়া তুঙ্গা কাগলি এবং আঙ্কারার ডেপুটি গভর্নর মুরাত সোয়লু এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বিদায় জানান।

রাষ্ট্রপতি গত ১ জুন রাত ১১টায় আঙ্কারায় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আঙ্কারার উদ্দেশে ঢাকা ছাড়েন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে বলেন, বিশ্বের ৭৭টি দেশের নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে ন্যাটো এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে সেখানে ফটো সেশনে যোগ দেন। উভয় দেশের রাষ্ট্রপতিদ্বয় একে অপরের খোঁজ-খবর নেন। টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তুরস্কের নেতা এরদোগান। সূত্র: বাসস

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )