1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

পাকিস্তান না খেললে এশিয়া কাপ ভেস্তে যাবে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

পাকিস্তান না খেললে এবারের এশিয়া কাপ ভেস্তে যেতে পারে। এশিয়া কাপ নিয়ে জটিলতা এমন পর্যায়ে পৌঁছছে।

এশিয়া কাপের এবারের আসরের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আয়োজক হিসেবে পাকিস্তান চেয়েছিল ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন করতে।

কিন্তু প্রতিবেশী দেশ ভারত সাফ জানিয়ে দেয় তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না। যে কারণে পাকিস্তান একটি ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব করে।

সেই প্রস্তাবে বলা হয় ভারতের খেলাগুলো হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে আর বাকি দেশের খেলাগুলো হবে পাকিস্তানে। এ প্রস্তাবেও রাজি হয়নি ভারত। তারা পাকিস্তানের এশিয়া কাপ আয়োজক স্বত্ব কেড়ে নিতে চায়।

পাকিস্তান আশা করেছিল ভারতকে ‘হাইব্রিড মডেল’ নিয়ে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তানকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবে; কিন্তু এই তিন দেশের ক্রিকেট বোর্ডকে পাশে পায়নি পাকিস্তান। শুধু তাই নয়, শ্রীলংকা ক্রিকেট বোর্ড ভারতের প্রস্তাবে সমর্থন করে এশিয়া কাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করে। তাতেই ক্ষেপে যায় পাকিস্তান।

এশিয়া কাপ নিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে টুর্নামেন্ট ভেস্তে যেতে পারে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসের শেষদিকে এসিসির মিটিং আছে। সেই মিটিংয়ে এশিয়া কাপের ভাগ্য নির্ধারিত হবে। তবে পাকিস্তানের কাছে এখন দুটি রাস্তা খোলা। এক, ভারতের প্রস্তাব মতো অন্যকোনো দেশে গিয়ে খেলা। দুই, প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়া।

পাকিস্তানের যা মনোভাব, তাতে মনে হচ্ছে তারা অন্যকোনো দেশে গিয়ে খেলবে না। যদি তাদের প্রস্তাব না মানা হয় তাহলে এশিয়া কাপ থেকে নাম তুলে নিতে পারে। যদি তাই হয় তাহলে সম্প্রচার স্বত্ব নিয়েও নতুন করে চুক্তি হবে। কারণ পাকিস্তান না খেললে ম্যাচের সংখ্যা কমবে।

এরই মধ্যে আরও একটি আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রচার স্বত্ব নিয়ে সমস্যার জেরে গোটা এশিয়া কাপ ভেস্তে যেতে পারে। কারণ এ প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। সেটাই যদি না হয় তাহলে সম্প্রচারকারীদের আগ্রহ অনেক কমে যাবে।

আইসিসির ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, পাকিস্তান না খেললে এশিয়া কাপ বাতিল হয়ে যেতে পারে।

তখন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি জোরদারে ভারত, বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তানকে নিয়ে চার জাতির প্রতিযোগিতা হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )