1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মার্চে স্পেনে বর্ণবাদ বিরোধী ম্যাচ খেলবে ব্রাজিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

প্রায় ১১ বছর পর মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও স্পেন। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা নিয়ে প্রীতি ম্যাচে লড়বে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। ‘আমরা সবাই একইরকম’- এই স্লোগান নিয়ে আগামী মার্চে গড়াবে ম্যাচটি।

 

বর্ণবাদ বিরোধী ম্যাচটির আয়োজন করছে স্পেন। ভেন্যু এখনও নির্ধারণ করা হয়নি। দুদেশের ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে আয়োজনের কথা। যৌথ বিবৃতিতে জানিয়েছে, ফুটবলে সহিংসতার বিরুদ্ধে উভয় সংস্থার প্রতিশ্রুতিকে শক্তিশালী করতে এবং বিদ্যমান সুসম্পর্ককে আরও জোরদার করতে এ আয়োজন করা হচ্ছে।

লা লিগায় কয়েকটি মাঠে বর্ণবাদের শিকার হন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ঘটনার পর থেকে স্প্যানিশ ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের উদ্যোগে ‘বর্ণবাদীরা ফুটবল ছেড়ে যাও’ স্লোগানে প্রচারণা শুরু হয়। সেই প্রচারণা ও সচেতনতার অংশ হিসেবে আয়োজিত হতে চলেছে ম্যাচটি।

যে ম্যাচকে বর্ণবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করছেন ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেস। বলেছেন, ‘আমার বন্ধু রুবিয়ালেসের সহযোগিতায় এ উদ্যোগ পৃথিবীর নানা প্রান্তে সবধরনের বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তাকে আরও তীব্র করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।’

আগে স্পেন ও ব্রাজিল লড়েছে মোট ৯ বার। যার ৫টিতে জয় পেয়েছে ব্রাজিল। স্পেন জয় পেয়েছে দুই ম্যাচে, বাকী দুটি হয়েছিল ড্র। সবশেষ ২০১৩ সালের জুনে কনফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুদল। রিও ডে জেনেরিওতে স্পেনকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )