1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মেসির সঙ্গে চুক্তি করতে প্যারিসে আল-হিলাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

লিওনেল মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক চুকে গিয়েছে। মাসখানেক ধরে চলা গুঞ্জন সত্যি করে মেসি আর প্যারিসে থাকছেন না। তার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা-কল্পনা চলমান। ভক্তদের মনে একটাই প্রশ্ন, মেসি কোথায় যাচ্ছেন?

কয়েক সপ্তাহ আগে রটেছিল, সৌদি প্রো লিগের দল আল-হিলাল ও মেসির চুক্তি সম্পন্ন। নতুন খবর, মেসির সঙ্গে চুক্তির বিষয়ে আল-হিলালের প্রতিনিধি দল এখন প্যারিসে।

ফ্রান্সের বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে ফরাসি ওয়েবসাইট পিএসজিটক আজ সোমবার (৫ জুন) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে জানা যায়, ‘মেসি আনুষ্ঠানিকভাবে পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার পর আল-হিলালের প্রতিনিধি দল প্যারিসে উড়ে গিয়েছে। তারা মেসি ও তার বাবা হোর্হে মেসির সঙ্গে দেখা করবে। এই সপ্তাহেই সম্পূর্ণ চুক্তি সেরে ফেলতে চায় তারা। অর্থের অঙ্কটাও বিশাল। বার্ষিক ৪০০ মিলিয়ন ইউরো।‘

এর আগে কয়েক সপ্তাহ আগে রটেছিল, আল-হিলাল ও মেসির চুক্তি সম্পন্ন। পরে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি তা অস্বীকার করেন। তিনি জানান, ‘মৌসুম শেষ হলেই কেবল সিদ্ধান্ত দেবেন মেসি।‘ কিন্তু, মৌসুম শেষের আগেই পিএসজি ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এই তারকা। এবার নতুন কোন ক্লাবে যান সেটিই আলোচনার কেন্দ্রবিন্দু।

মেসিকে পেতে আল-হিলালের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি ও সাবেক ক্লাব বার্সেলোনা মুখিয়ে আছে। মায়ামির পর্যাপ্ত অর্থ থাকলেও বার্সার তেমনটা নেই। বার্সায় আসলে সেটি হবে আবেগি সিদ্ধান্ত। তার আগে আল-হিলালের বিশাল প্রস্তাবে কী উত্তর দেন মেসি, সেটিই ঠিক করবে গন্তব্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )