1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ইত্তিহাদের সঙ্গে চুক্তি সই বেনজেমার!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১০৬ জন দেখেছেন

করিম বেনজেমা আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে থাকছেন না। ৩৬ বছর বয়সী ফ্রান্স স্ট্রাইকার ব্লাঙ্কোস শিবির ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন চ্যালেঞ্জ নিতে উন্মুখ তিনি। সৌদি আরবের প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ হতে যাচ্ছে তার নতুন ঠিকানা।

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সই: ফুটবল দলবদল বিশেষজ্ঞ ইতালিয়ান সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, আল ইত্তিহাদে চুক্তি এগিয়ে নিতে করিম বেনজেমা গুরুত্বপূর্ণ বেশ কিছু ডকুমেন্টে সই করে ফেলেছেন।

চুক্তি ও সুযোগ-সুবিধা: বেনজেমার সঙ্গে সৌদি ক্লাবটির দুই বছরের চুক্তি হতে যাচ্ছে। দুই বছরের সঙ্গে আরও এক বছর ঐচ্ছিক চুক্তির শর্তও থাকছে। তাকে প্রতি মৌসুমে বাণিজ্যিক চুক্তি ও সুযোগ-সুবিধা মিলিয়ে ২০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি বেতন দেওয়া হবে।

চুক্তির ঘোষণা কবে: মঙ্গলবার বেনজেমাকে বিদায়ী সংবর্ধনা দেবে রিয়াল মাদ্রিদ। ক্লাবের কর্মকর্তা, কোচ ও সতীর্থদের থেকে ‘কিং করিম’ বিদায় নেবেন। এরপর আসতে পারে তার নতুন ঠিকানায় যাওয়ার চূড়ান্ত ঘোষণা। এর আগে সংবাদ মাধ্যম দাবি করেছে, আগামী সপ্তাহের শুরুতে বেনজেমা চুক্তি সম্পন্ন করতে সৌদি আরব যাবেন।

সৌদি লিগে আরও যারা: ইউরোপের ‘বুড়ো’ তারকা ফুটবলারদের নতুন ঠিকানা হতে যাচ্ছে সৌদি আরব। এর আগে কাতার, চীন তাক লাগানো সব চুক্তি উপহার দিয়েছে। এবার সৌদি ওই পথে এগোচ্ছে। রোনালদোর পর বেনজেমা ও মেসি সৌদির পথে আছেন। শোনা যাচ্ছে- ডি মারিয়া, বুসকেটস, হুগো লরিস, অ্যালেক্স সানচেজ, জর্ডি আলবাকেও দেখা যেতে পারে সৌদি লিগে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )