1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

‘ভালোবাসি ব্রাদার’, মেসিকে বিদায়ী বার্তায় নেইমার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

হারে ও দুয়ো শুনে লিওনেল মেসির পিএসজি অধ্যায় শেষ হয়েছে। নতুন কোন ঠিকানায় যাবেন তিনি। আর্জেন্টাইন তারকা প্যারিস ছাড়ায় নেইমারের সঙ্গে তার বন্ধুত্বে আবার দূরত্ব বাড়ল।

দূরে গেলে কিছু বন্ধুত্বে চিড় ধরে না। নেইমার বার্সা ছাড়ার পর যেমন তাদের বন্ধুত্ব শেষ হয়ে যায়নি। বন্ধু মেসির বিদায়ে ‘তোমাকে ভালোবাসি’ বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির উদ্দেশ্যে নেইমার লিখেছেন, ‘ব্রাদার…আমরা যেমনটা ভেবেছিলাম (সময়টা) সেভাবে যায়নি। তবে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। তোমার সঙ্গে দুই বছর ড্রেসিংরুম ভাগাভাগি করা ছিল দারুণ আনন্দের। তোমাকে নতুন মঞ্চের জন্য শুভকামনা। ভালো থেকো। তোমাকে ভালোবাসি।’

দুই মৌসুম আগে বার্সা ছেড়ে ফ্রি এজেন্টে পিএসজি যোগ দেন মেসি। কিন্তু মেসি-নেইমারের জুটি পিএসজিতে জমেনি। প্রথম মৌসুম প্যারিসে ভালো কাটেনি মেসির। সদ্য শেষ হওয়া মৌসুমে বিশ্বকাপের আগ পর্যন্ত মেসি-নেইমার দুর্দান্ত খেলেছিলেন। কিন্তু নেইমারের ইনজুরি, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে পিএসজির বিদায়; সব মিলিয়ে পার্ক দেস প্রিন্সেসে অস্থিরতা বাড়ে।

ওই অস্থিরতার অংশ হিসেবে লিওনেল মেসি প্যারিস ছাড়ছেন। সের্গিও রামোস পার্ক দেস প্রিন্সেস ছাড়ার ঘোষণা দিয়েছেন। পিএসজি কোচ গালতিয়ের জানিয়ে দিয়েছেন, তিনিও আগামী মৌসুমে থাকছেন না। এমনকি নেইমার জুনিয়রকেও আগামী মৌসুমে দেখা যেতে পারে নতুন কোন জার্সিতে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )