1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

আফগান টেস্টে নতুন মুখ দীপু-মুশফিক, অধিনায়ক লিটন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন শাহাদাৎ হোসেন দীপু ও মুশফিক হাসান। চোটে থাকা সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন দাস।

রবিবার বিসিবি ঘোষিত টেস্ট স্কোয়াডে বড় চমক দুই নতুন মুখ। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা ব্যাটার শাহাদাৎ হোসেন দীপু ও রংপুরের পেসার মুশফিক হাসানকে রাখা হয়েছে। তারা দু’জন ছিলেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজেও।

চারটি তিনদিনের ম্যাচের এই সিরিজে চার ইনিংস ব্যাট করেছেন দীপু। দুই হাফ সেঞ্চুরিতে ৪৮.৬৭ গড়ে ১৪৬ রান করেছেন তিনি। অন্যদিকে তিন ইনিংসে পাঁচ উইকেট নেন মুশফিক। লঙ্গার ভার্সনে ঘরোয়া ক্রিকেটেও দীর্ঘদিন ধরে ভালো করে আসছিলেন তারা।

বাংলাদেশ সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে ঘরের মাঠে। ওই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম ও রেজাউর রহমান রাজা। তাদের জায়গায় ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান।

বাংলাদেশ দল

লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাৎ হোসেন দীপু ও মুশফিক হাসান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )