1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

রিয়াল মাদ্রিদ ছাড়লেন বেনজেমা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

করিম বেনজেমার রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন অবশেষে সত্যি হয়েছে। মাদ্রিদে ১৪ বছর কাটানোর পর নতুন ক্লাবে পারি দিচ্ছেন বর্তমান ব্যালন ডি’অর জয়ী ফরাসি এই তারকা।

মৌসুমের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকো বিলকাওয়ের বিপক্ষে লস ব্লাঙ্কোসদের জার্সিতে দলটির স্ট্রাইকার করিম বেনজেমার ওটাই শেষ ম্যাচ।

রবিবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বেনজেমার রিয়াল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল কর্তৃপক্ষ।

চলতি মাসের শেষে রিয়ালে চুক্তির মেয়াদ ফুরাবে বেনজেমার। চুক্তির ধারা অনুযায়ী, রিয়াল মাদ্রিদে আরও এক মৌসুম থাকতে পারতেন তিনি। দুই পক্ষের সম্মতিতে নতুন মৌসুম খেলে যেতে পারতেন। রিয়ালও তাকে আরও এক মৌসুম চেয়েছিল। কিন্তু সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদের লোভনীয় প্রস্তাব এড়াতে পারেননি এই ফরাসি।

সংবাদ অনুযায়ী, সৌদির ক্লাব থেকে বার্ষিক ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েছেন তিনি। যে কারণে ভবিষ্যৎ পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে তাকে। এক বছরের এক্সটেনশন ক্লজ বাতিল করার সিদ্ধান্ত নেন তিনি।

২০০৯ সালের গ্রীষ্মে অলিম্পিক লিওঁ থেকে রিয়ালে যোগ দেন বেনজেমা। ২০১৮ সালের ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছাড়ার পর ক্লাবের আক্রমণভাগের প্রধান হয়ে ওঠেন এবং প্রতিপক্ষের জন্য গোলমুখে হুমকি হয়ে ওঠেন। নিজেকে প্রতিষ্ঠিত করেন ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে। রিয়ালের জার্সিতে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগাসহ মোট ২৫টি ট্রফি।

রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৪৭ ম্যাচে ৩৫৩টি গোল করেছেন। তার চেয়ে বেশি গোল রয়েছে রোনালদোর, ৪৫০টি।

২০২১-২২ মৌসুমে তো ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পথে সব মিলিয়ে ৪৬ ম্যাচে ৪৪টি গোল করেন তিনি। তবে ইনজুরির কারণে চলতি মৌসুমে সে ধারা ধরে রাখতে পারেননি। তারপরও ৪২ ম্যাচে গোল করেছেন ৩০টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )