1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

বেগমগঞ্জে শিক্ষক দম্পতিকে পিটিয়ে জখম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক শিক্ষক দম্পতিকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মেহেদি হাসান নামে এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে। শনিবার বিকেলে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বানা বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেন। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় ভিকটিম রোজিনা আক্তার বাদী হয়ে মেহেদী হাসান, সামছুদ্দিন প্রকাশ জাফর ও নাছিমা বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে রাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মেম্বার বলেন, অভিযুক্ত মেহেদি হাসান ভদ্র মহিলাকে মারধর, নির্যাতন করেছে। এছাড়া তার স্বামীকেও মারধর করে দুইজনকে হত্যার হুমকি দেয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, আমি এসআই সাহেদকে যথাযথ আইনগত ব্যবস্থা ও আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )