1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

নতুন ভূমিকায় আশরাফুলকে পেতে আগ্রহী বিসিবি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

বাংলাদেশের ক্রিকেটের প্রথম তারকা বলা যায় মোহাম্মদ আশরাফুলকে। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ওপর চড়া হয়ে অনেক দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন তিনি। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা আশরাফুলকে নতুন ভূমিকায় পেতে আগ্রহ প্রকাশ করেছে বিসিবি।

ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে কোচিং পেশা বেছে নিয়েছেন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। সম্প্রতি আইসিসি লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছেন আশরাফুল। এর ফলে জুনিয়র লেভেল থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত কোচিং করাতে পারবেন তিনি। আশরাফুলকে সেই সুযোগটুকু করে দিতে চায় বিসিবিও।

গেল মাসে হেড কোচ ডেভিড হেম্পের অধীনে শুরু হয়েছে এইচপি ক্যাম্প। সেই ক্যাম্পের কোচিং প্যানেলে আশরাফুলকে যুক্ত করতে চায় বিসিবি। তারকা এই ক্রিকেটারকে সেই প্রস্তাবও দেয়া হবে বিসিবির পক্ষ থেকে।

বিসিবি পরিচালক ও এইচপি ইউনিটের ভাইস চেয়ারম্যান আকরাম খান জানান, আশরাফুলকে কোচিং প্যানেলে সম্পৃক্ত করা গেলে সেটি দেশের জন্যই ভালো হবে। তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট পপুলার হয়েছে আইসিসি ট্রফি জেতার পর। ব্যক্তিগতভাবে কাউকে আইকন ভাবলে সেটা আশরাফুল। অনেক জনপ্রিয় ক্রিকেটার ছিল ও, সম্প্রতি লেভেল থ্রি কোচিং করেছে। আশরাফুলকে দেশের ক্রিকেটে সম্পৃক্ত করা গেলে সেটা দেশের জন্য অনেক ভালো হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )