1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে

এবার এলিট শ্রেণির দর্শকরা আমার টার্গেট: হিরো আলম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

দেশের চলচ্চিত্র জগতে আলোচিত-সমালোচিত নাম হিরো আলম। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার শেষ নেই। তিনি যা করেন সেটি নিয়েই শুরু হয় সমালোচনা । এবার হিরো আলমের চতুর্থ সিনেমা ‘টোকাই’ মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির নাম নিয়েও কম বিতর্ক হয়নি। এ বিষয়গুলো নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হিরো আলম।

হিরো আলম বলেন, ‘টোকাই’ বানাতে গিয়ে পদে পদে হয়রানির মুখে পড়তে হয়েছে। অভিনয়শিল্পীরা অনেকে রাজি হন না। অনেক অনুরোধ করে রাজি করালেও অন্যরা তাদের আমার সিনেমায় কাজ করা নিয়ে বাজে কথা বলেছে। অনেকেই ভয় দেখায় আমার সিনেমা করলে তাদের কাজ কমে যাবে। আমি সিনেমা বানাতে পারব না। সিনেমা মুক্তি দিতে পারব না। এটা মনে করে আমার সঙ্গে কাজ করতে চায় না।

সিনেমাটি নিয়ে কেমন প্রত্যাশা এমন প্রশ্নে হিরো আলম বলেন, ভক্তদের মাঝে জনপ্রিয়তা আমার আগের চেয়ে বেড়েছে। আমার ছবি নিয়ে তাদের অনেক উচ্ছ্বাস। ভালো রেসপন্স পাচ্ছি। সব সময় আমাকে যারা বাধা দেন, তাদের আমি দেখিয়ে দেব।

আমার সিনেমা দেখতে মানুষ এবার হলে আসবেন। আমি যে শুধু নামেই হিরো না; চলচ্চিত্রজগতেও যে আমি হিরো, সেই সফলতা নিয়ে আসব। আমার প্রথম বাধা ছিল হল। সেখানে এই দুঃসময়ে ৩০টি সিনেমা হল পেয়েছি। এসবই আমার জন্য চ্যালেঞ্জ ছিল।

আপনার সিনেমার দর্শক কারা? এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আমি খেটে খাওয়া মানুষের দলে। আমি যা করি, সেগুলো বেশিরভাগ নিম্নবিত্ত, টোকাই শ্রেণির মানুষ দেখেন। অন্যরাও দেখেন। দেখে হিরো আলমকে টেনে নিচে নামাতে চান। যারা আমাকে পছন্দ করেন, তাদের জন্যই এ কাজ। তারা বুঝবেন একটা টোকাই কত কষ্ট করে তার পরিবার চালায়। এবার এলিট শ্রেণির দর্শকও আমার টার্গেটে আছে।

‘টোকাই’ সিনেমায় হিরো আলমের জুটি হয়েছেন রিয়া চৌধুরী। তার এটি চতুর্থ সিনেমা। এই নায়িকাও হিরো আলমের সঙ্গে প্রথমে অভিনয় করতে চাননি। পরে রাজি হয়েছেন। মজা করে তিনি হিরো আলমের নাম রেখেছেন ‘নেভার গিভআপ ম্যান’। রিয়ার কাছে মনে হয়েছে, কোনো কাজে জড়িয়ে গেলে তিনি হাল ছাড়েন না।

সবশেষে দর্শকের উদ্দেশে হিরো আলম বলেন, ‘আপনারা সিনেমা দেখে ভুল থাকলে আমাকে বলেন। আমি সামনে ভালো করব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )