1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

জয়ের সেঞ্চুরিতে দুর্দান্ত ড্র বাংলাদেশের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৬১ জন দেখেছেন

হার বাঁচাতে চতুর্থ ইনিংসে ৪৬১ রানের কঠিন চ্যালেঞ্জ। জিততে হলে চতুর্থ দিনে করতে হবে ৪১৪ রান। যেটি অসম্ভব জেনেই ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ বাঁচানোর যুদ্ধে নেমেছিল টাইগাররা। যেই যুদ্ধে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে মান বাঁচল টাইগারদের। ৪৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করে বাংলাদেশ। এরপর ম্যাচ ড্র হয়।

প্রথম ইনিংসে ৪৪৫ রান করে বাংলাদেশকে ২০৫ রানে গুটিয়ে দিয়েছিল ক্যারিবীয়রা। সুযোগ পেয়েও স্বাগতিকদের ফলোঅন করায়নি উইন্ডিজ ‘এ’ দল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ত্যাগনারায়ন চন্দরপলের অপরাজিত ৮৩ রানে ৫ উইকেটে ২২০ রান তুলে স্বাগতিকদের সামনে ৪৬১ রানের টার্গেট ছুড়ে দেয়। স্পিনার সাইফ ৩টি ও নাসুম ২টি উইকেট তুলে নিলেও ক্যারিবীয়দের ইনিংসে তেমন একটা প্রভাব পড়েনি।

গতকাল দিনের শেষ সময়ে উইকেট না বিলিয়ে ৪৭ রানে দিন পার করেছেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। চতুর্থ দিন তাদের এই জুটি ভেঙে যায় ৯৩ রানে। ৭ রানের জন্য ফিফটি করতে পারেননি জাকির। বাংলাদেশের সাবেক অধিনায়ক এদিন থেমেছেন মাত্র ৫ রান করেই। ৩৮ রানে ফেরেন অধিনায়ক সাইফ হাসান। জয়ের সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে ফিরে যান তিনি।

এরপর ইয়াসিরকে নিয়ে দলের হাল ধরেন অর্ধশতক পূর্ণ করা জয়। ২২৩ বলে জয় পেয়ে যান সেঞ্চুরি, ইয়াসির ৫৮ বলে করেন হাফ সেঞ্চুরি। ৮৫ বলে ৬৭ রান করে এই মিডল অর্ডার ব্যাটার বিদায় নিলে জয়ের নতুন সঙ্গী হন তরুণ ব্যাটার দীপু। বাকি সময়টা তাকে নিয়েই কাটিয়ে দেন জয়। দিপু অপরাজিত থাকেন ২০ রানে। জয় ১১৪ রানের ম্যাচ বাঁচানো ইনিংসটিতে বল খেলেছেন ২৬৮টি। ছিল ১৪ বাউন্ডারির মার। ম্যাচসেরাও হয়েছেন বাংলাদেশি ওপেনার।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )