1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

তাওহিদ হৃদয়ের মতো খুব বেশি ক্রিকেটার নেই: নিক পোথাস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে দারুণ পারফরম্যান্সের সুবাদে তার জাতীয় দলে জায়গা হয় তাওহিদ হৃদয়ের। দেশের জার্সি গায়ে জড়িয়েও সেই একই পারফরম্যান্সের ধারাবাহিকতা। প্রথম ওয়ানডেতেই খেলেন ঝকঝকে ৯২ রানের ইনিংস। কিছু দিন আগে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্সেও ছিল উজ্জ্বল।

তাকে কাছ থেকে দেখে মুগ্ধ জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস।

এই ব্যাটসম্যানকে ঘিরে বড় আশা পোথাসের। বাংলাদেশের দায়িত্ব পোথাস খুব বেশিদিন হলো নেননি। কিন্তু অল্পকয়েক দিনেই হৃদয়কে মনে ধরেছে তার, ‘প্রথমেই যেটি জোর দিয়ে বলতে চাই, সে (হৃদয়) দারুণ! তার ওয়ার্ক এথিকস অবিশ্বাস্য এবং সফল হওয়ার তাড়নাটা আছে।

একইসঙ্গে স্কিলও অনেক… অনেক বেশি। হৃদয়ের ব্যাপারে রোমাঞ্চকর বিষয় হলো, এই স্কিল নিয়ে ওর অনেক উঁচুতে যাওয়ার সম্ভাবনা আছে৷ এটি আমি বিশ্বাস করি। ’

‘তবে দিন শেষে আমরা যে খেলাটা খেলি, তা ফলনির্ভর। তাই দলের মধ্যে আমরা যারা সাপোর্ট স্টাফ আছি, তাদের এটি নিশ্চিত করতে হবে, সে নিজের প্রতিভার সর্বোচ্চটা কাজে লাগাতে পারে

এখন পর্যন্ত (হৃদয়কে) যা দেখেছি, খুবই রোমাঞ্চকর। ’– যোগ করেন পোথাস।

তাকে ঘিরে বড় আশা পিথাসের, ‘খুব বেশি ক্রিকেটার নেই, যারা আন্তর্জাতিক ক্রিকেটে এসেই তার মতো খেলতে পেরেছে। এটি সহজাত ব্যাপার। আমরা আশা করি, এই ছেলেরা এসেই বিশ্ব মাতাবে।

এটি সম্ভব নয়। হৃদয়ের যেটা আছে, তা হলো অনেক সম্ভাবনা ও শেখার তাড়না। ওয়ার্ক এথিক অনেক উঁচুতে। আমি রোমাঞ্চিত যে, সে কতটা কী করতে পারে। ’

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )