1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার

বাসায় ফিরে মধ্যরাতে যে স্ট্যাটাস দিলেন পরীমনি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

ঢাকাই সিনেমার চিত্রনায়ক ও স্বামী শরিফুল ইসলাম রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর আপত্তিকর ছবি এবং ভিডিও ফাঁসের ঘটনায় মন ভালো নেই নায়িকা পরীমনির। তবে বিয়ের থেকে স্বামী এবং একমাত্র সন্তান রাজ্যের জন্মের পর বেশ ভালোই চলছিল তাদের সংসার। নিজেদের মধ্যে পারিবারিক যখন ছোট সমস্যা চলছে, সেই সময় একমাত্র ছেলেকে নিয়ে সিনেমা দেখতে গিয়ে অনেক কষ্ট ও আনন্দ নিয়ে বাসায় ফিরলেন পরীমনি।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ কথা জানান আলোচিত অভিনেত্রী পরীমনি। তিনি জানান, একমাত্র ছেলেকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন। সিনেমা শেষে হল থেকে ফেরার সময় উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি হওয়ায় বাজেভাবে ভয় পেয়েছেন তার ছেলে। এ কারণে কাছের দাওয়াত করা মানুষদের সঙ্গে কথাও বলতে পারেননি নায়িকা।

অভিনেত্রী লেখেন, ‘আজ আমি একসঙ্গে অনেক কষ্ট আর অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখতে গিয়ে। কষ্ট পেয়েছি কারণ— আমার সন্তান অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে সিনেমা দেখেছি অনেকবার। শো শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছি, সবসময় সুন্দর শৃঙ্খলা পরিবেশে।

তিনি লেখেন, ‘আজকে এমন উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি করল কেউ কেউ, তাতে বাজেভাবে আমার ছেলে ভয় পেল। কত কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও করতে পারি নাই তাদের সঙ্গে আমি। অথচ আমি আপনাদের সবার সঙ্গে সিনেমা দেখব, কথা বলব বলেই তো গিয়েছিলাম।

তিনি আরও বলেন, ‘হল থেকে বেরোনোর সিঁড়ির মুখে এত এত ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ। আমি বারবার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেওয়ার জন্য। আপনাদের মধ্যে অনেকেই বলছিল— আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্য। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন যেটাতে ছেলেটা ভয় পেয়ে গেল। আপনারা ছেলেটার জন্য একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন।

সবশেষ এ অভিনেত্রী লেখেন, ‘আর খুশি এই জন্য যে, আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন, কেয়ার করেন। সবাইকে ধন্যবাদ।’

প্রসঙ্গত, গত ২৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘মা’ সিনেমা। এতে এ অভিনেত্রী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য চৌধুরী ও শাহাদাত হোসেনসহ অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )