1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে রাতে মাঠে নামছে সেলেসাওরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১০০ জন দেখেছেন

আর্জেন্টিনায় চলছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের আসর। ডি গ্রুপ থেকে এক ম্যাচে হার ও দুটিতে জয়লাভ করে গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে উঠেছে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের যুব চ্যাম্পিয়ন ব্রাজিল। বুধবার (৩১ মে) রাতে কোয়ার্টার নিশ্চিতের মিশনে তিউনিশিয়ার মুখোমুখি হবে নেইমার-ভিনিসিয়ুদের উত্তরসূরীরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচটি সরাসরি অনলাইনে দেখার ব্যবস্থা রেখেছে ফিফা প্লাস। এছাড়া ভারতের সনি টেন৩ এইচডি (SONY TEN 3HD), সনি লাইভ(Sony LIV)ও ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হেরেছিল নেইমার-ভিনিসিয়ুদের উত্তরসূরীরা। তবে দ্বিতীয় ম্যাচে ডমিনিকা রিপাবলিককে গুনে গুনে ৬-০ গোলে হারায় তারা। আর শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে। গ্রুপ পর্বের তিন ম্যাচে ব্রাজিল ১১ গোল করে খেয়েছে ২টি গোল।

৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ ডি থেকে ব্রাজিল এবং ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে ইতালি শেষ ষোলো নিশ্চিত করেছে। তবে গোল গড়ে এগিয়ে থেকে পয়েন্ট সমান হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ফুটবলপ্রেমিদের সবার আগ্রহে শেষ ষোলোতে কারা হয়েছে ব্রাজিল জুনিয়রদের প্রতিপক্ষ।

শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তিউনিসিয়া যুবাদের। ম্যাচটি আগামীকাল মঙ্গলবার (৩১ মে) এস্তাদিও ক্লাউডেড দ্য প্লাটাতে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

নাইজেরিয়া গ্রুপ ই থেকে তৃতীয় দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নেয়। নিজেদের তিন ম্যাচে তিউনিসিয়া একটিতে জয় ও দুটিতে হার দেখেছে।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি আর্জেন্টিনা। ইন্দোনেশিয়া থেকে ভেন্যু পরিবর্তন হয়ে আর্জেন্টিনায় আসায় আয়োজক হিসেবে বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পায় দলটি। যদিও টুর্নামেন্টটির সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড (৬ বার) আর্জেন্টিনার দখলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )