1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

এবার বাফুফের ক্যাম্প ছাড়লেন সাফজয়ী আঁখি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

বাংলাদেশ নারী ফুটবল দল থেকে একের পর এক বিদায় নিচ্ছেন ফুটবলাররা। ক্যাম্প থেকে বাদ পড়ে সাফজয়ী আনুচিং মগিনি এবং সাজেদা খাতুন ফুটবলকে আগেই বিদায় জানিয়েছেন। দুই দিন আগে বাফুফের ক্যাম্প ছেড়ে যান সিরাজ জাহান স্বপ্নাও। এবার দেশের ফুটবলের পাঠ চুকাচ্ছেন ডিফেন্ডার আঁখি খাতুন। ফুটবলকে বিদায় না বললেও আপাতত বাফুফের ক্যাম্পকে বিদায় জানিয়েছেন তিনি।

রবিবার (২৮ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ পোগ্রামে উপস্থিত হয়েছিলেন আঁখি। সেখানেই নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। চীনের একটি প্রতিষ্ঠানে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করার জন্য যাচ্ছেন বলে জানিয়েছেন দেশের এই তারকা ফুটবলার।

আঁখি জানিয়েছেন জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে গেছেন তিনি। এর আগেও ক্যাম্প ছেড়ে মায়ের পাশে থাকতে গ্রামে ছিলেন, তবে তখন অনেক সমালোচনায় পড়তে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এবার সমালোচনা এড়াতেই আগে থেকেই সব জানিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আঁখি। তিনি বলেন, আসলে আমি আমার চীনে যাওয়ার বিষয়টা এখনই বলতাম না। এটা বললাম যাতে কোনও নেগেটিভ নিউজ না হয়। এখনই নিশ্চিত করে কিছু বলতে চাচ্ছি না। ঈদের পরে যাবো। কনফার্ম হলে সকলকে প্রতিষ্ঠানের নামও জানাবো।

চীনে গেলেও ফুটবলের সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন আঁখি। তিনি বলেন, এমন না যে ফুটবল খেলব না বা বাংলাদেশে ফুটবল খেলব না। চীনে গেলেও দেশের ফুটবলের সঙ্গেই থাকবো।

চীনে লেখাপড়া নাকি খেলাধুলা করতে যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে আঁখি বলেন, আমি পড়াশুনো, খেলাধুলা দুইটাই করতে যাচ্ছি। এটা অনেকটা বিকেএসপির মতোই। বিকেএসপির মতো দুইটা শাখা আছে। আমার যেখানে সুবিধা হবে, আমি সেখানেই যাবো।

নিজের সিদ্ধান্ত বাফুফেকেও জানিয়ে দিয়েছেন আঁখি। দলের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকেও জানিয়েছেন। চীনে যেতে বাফুফে থেকে আর্থিক সুবিধা না পেলে নিজের খরচেই যাবেন বলে জানিয়েছেন তিনি। আঁখি বলেন, পল স্মলিকে আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। যাওয়ার খরচ নিয়ে এখনও কোনো বলার মতো আলোচনা হয়নি। তবে যদি নিজের খরচে যেতে হয়, তাতেও আমার কোনো আফসোস নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )