1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

বিশ্ব করোনা : শনাক্ত ৩৭ হাজার, মৃত্যু ১৮১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯৬৮ জন। শনিবার (২৭ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৭ হাজার ৯৩৩ জন আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। একইসময়ে মৃত্যুর শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে ৫৬ জন মারা গেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ৪ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন এবং মারা গেছেন ৩৮ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৩১ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৪৮১ জন এবং মারা গেছেন ১৪ জন। ইন্দোনেশিয়া আক্রান্ত হয়েছেন ৫৯৪ জন এবং মারা গেছেন ৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ৭ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৩ হাজার ৫২৬ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ৬৭৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )