1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অনলাইনে এক মাসেই ভূমিকর আদায় ৩২৬ কোটি টাকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

চলতি বছরের ১৪ এপ্রিল থেকে শতভাগ অনলাইনে ভূমিকর আদায় শুরু হয়। এরপর এক মাসে আদায় হয়েছে ৩২৬ কোটি টাকা- এমনটিই জানালেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান।

বুধবার (২৪ মে) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘স্টেট অ্যান্ড স্কোপ অব প্রোপার্টি ট্যাক্সসেশন ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সিপিডির নির্বাহী পরিচালক ডা. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন সিপিডির বিশিষ্ট ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

মন্ত্রী বলেন, আসলে দেশ এগোচ্ছে। গত ১৪ বছরে আমাদের অর্থনৈতিক উন্নয়নে একটা বিপ্লব হয়েছে। উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের মাইন্ডসেট (মানসিকতা) পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, আমাদের অর্থনীতির আকার বড় হচ্ছে, আমাদের অনেক উন্নয়ন হয়েছে। সামনে আরও হবে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ ঘটছে। এসব মাথায় রেখেই সামনের দিকে এগোতে হবে।

তিনি আরও বলেন, রাতারাতি কোন কিছু পরিবর্তন করা যাবে না। ধীরে ধীরে পরিবর্তন করতে হবে। আমি অনেক কিছু চিন্তা করি। মানুষের পারসেপশনটা দেখি, সরকারের হিসাবটা নিই, তারপর কাজ করি।

মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ে আমি একটি ভিত্তি তৈরি করে দিয়েছি। এতে আর পেছনে যেতে হবে না। আমি যে রিফর্ম কাজগুলো করছি, তা দেশের স্বার্থে, জাতির স্বার্থে করছি। এটা আমার ব্যক্তিগত স্বার্থে করছি না। আমি সবসময় মানসিকভাবে প্রস্তুত, আমার যখন সময় হবে আমি চলে যাব কিন্তু কাজ যেন থাকে।

তিনি বলেন, ২০১৯–২০ সাল পর্যন্ত পুরোপুরি সনাতনী বা ম্যানুয়াল পদ্ধতিতে ভূমিকর আদায় করা হতো। ওই বছর ৬২১ কোটি টাকা ভূমিকর আদায় হয়েছিল। ২০২০–২১ সালে ম্যানুয়ালের পাশাপাশি অনলাইনেও কর আদায় হয়। সেবার মিশ্র উপায়ে ৭৯১ কোটি টাকা ভূমিকর আদায় হয়।

তিনি আরও বলেন, আর এ বছরের ১৪ এপ্রিল থেকে শতভাগ অনলাইনে ভূমিকর আদায় শুরু হয়েছে। এরপর মাত্র এক মাসে ভূমিকর আদায় হয়েছে ৩২৬ কোটি টাকা। এভাবে আদায় হলে এক অর্থবছরে দুই হাজার কোটি টাকা পর্যন্ত ভূমিকর আদায় করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের হেড অব কো-অপারেশন মাউরিজিও সিয়ান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )