1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন, শেষ বিদায় জানাতে মানুষের ঢল লংমার্চ থেকে ফেরার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জামায়াত নেতার মৃত্যু মিরপুরে চলন্ত বাসে আগুন এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি সার সংকট নিয়ে বক্তব্য দিতে রাজি নন কৃষি কর্মকর্তা, সাংবাদিকদের হুমকি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা পাবেন

রাজধানীতে ৭৪ কি.মি বেগে কালবৈশাখী ঝড়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

রাজধানীতে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। এ সময় বজ্রপাতের সঙ্গে সামান্য বৃষ্টিও হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এই কালবৈশাখী ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ৭৪ কিলোমিটার।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, কালবৈশাখীর ঝড়ের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় ৭৪ কিলোমিটার। সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৬ মিলিমিটার।

তিনি আরও বলেন, দিনাজপুর, ময়মনসিংহ, রংপুর, সিলেট, এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এদিকে, সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এজন্য সব নদীবন্দরে তোলা হয়েছিল সতর্কতা সংকেতও।

ঢাকাতেও সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা ছিল। কখনো কখনো কালো মেঘের দেখা মিললেও তা কেটে যায়। তবে বিকেল চারটার পর থেকে ঘনকালো মেঘে ঢেকে যেতে শুরু করে রাজধানীর আকাশ। বিকেলেই নেমে আসে সন্ধ্যা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )