1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরলো নিউক্যাসল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

রেলিগেশন শঙ্কায় থাকা লিস্টার সিটির সাথে গোলশূন্য ড্র করে ২০ বছর পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে নিউক্যাসল। অসাধারণ এই অর্জনে কোচ এডি হাউ তার শিষ্যদের ভূয়ষী প্রশংসা করেছেন।

পঞ্চম স্থানে থাকা লিভারপুল শনিবার অ্যাস্টন ভিলার সাথে ড্র করায় চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে শেষ দুই ম্যাচে নিউক্যাসলের মাত্র এক পয়েন্টের প্রয়োজন ছিল। সোমবার সেন্ট জেমস পার্কে প্রথম সুযোগেই তৃতীয় স্থানে থাকা হোয়ের দল সেই লক্ষ্য পূরণ করে ফেলেছে।

ম্যাচ শেষে হাউ বলেছেন, ‘এটা সত্যিই অনেক বড় একটি স্বস্তির বিষয়, দারুণ এক রাত। সবাই অনেক আশা করেছে, স্বপ্ন দেখেছে। কিন্তু আমাদের কাছে মনে হয়নি শীর্ষ চারের জন্য আমরা প্রস্তুত আছি। গত মৌসুমের রেলিগেশন লড়াইয়ের পর আমরা একত্রিত হয়ে ভাল দল গঠন করেছি। আমাকে পুরো দলের প্রশংসা করতেই হবে। কারণ প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছে। সকলের কাছে প্রত্যাশাটা অনেক বেড়ে গিয়েছিল।’

মাত্র ১৮ মাসে রেলিগেশন খরা থেকে বেরিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার পুরো কৃতিত্বই দেয়া যায় কোচ হাউকে। একইসাথে সৌদি মালিকানাধীন ক্লাবটির আর্থিক স্বচ্ছলতাও একটি বড় কারণ। ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো ঘরোয়া কোন আসরের ফাইনালেও খেলেছে ম্যাগপাইরা। লিগ কাপের ফাইনালে যদিও তারা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে গেছে।

সর্বশেষ ববি রবসনের নেতৃত্বে দুই দশক আগে চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিল নিউক্যাসল। ইউরোপীয়ান সর্বোচ্চ আসরে ফিরে আসার পর ম্যাগপাইরা এখন বিশ্বাস করতে শুরু করেছে তাদের এই ট্রান্সফরমেশন ইউরোপেও অব্যাহত থাকবে।

এদিকে প্রিমিয়ার লিগের স্বপ্নের শিরোপা জয়ের সাত বছরের মধ্যে লিস্টার ক্লাব ইতিহাসে ১২তম বারের মতো রেলিগেশনের দ্বারপ্রান্তে রয়েছে। আর সেটা হলে বার্মিংহামের ইংলিশ রেকর্ডকে স্পর্শ করবে লিস্টার। ২০১৪ সালের পর প্রথমবারের মত লিস্টারের সামনে এখন চ্যাম্পিয়নশীপে খেলার শঙ্কা। ডিন স্মিথের দলটি এখন তলানির থেকে তৃতীয় স্থানে রয়েছে। শেষ ১৫ লিগ ম্যাচে তারা মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে। তলানির চতুর্থ দল এভারটনের থেকে তারা দুই পয়েন্ট পিছনে রয়েছে। বোর্নমাউথের সাথে শেষ ম্যাচে টফিসরা যাদ জয় পায়  তবে তবে লিস্টার আরো নীচে নেমে যাবে। যদিও ওয়েস্ট হ্যামের সাথে লিস্টারের আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে।

নিউক্যাসলের বিপক্ষে কাল জেমস ম্যাডিসন ও হার্ভে বার্নেসকে বদলী বেঞ্চে বসিয়ে স্মিথ বেশ বিস্ময়ের জন্ম দিয়েছেন। অন্যদিকে প্রাক-ম্যাচ অনুশীলনে ইনজুরির কারণে কাল মাঠে নামতে পারেননি নিউক্যাসলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোয়েলিনটন। নিউক্যাসল কাল পুরো ম্যাচে ৮০ শতাংশ বলের পজিশন ধরে রেখেছিল। কিন্তু তারপরও লিস্টার মাঝে মাঝে তাদের উপর চড়াও হয়েছে। লিস্টারের গোলরক্ষক ড্যানিয়েল ইভারসেন প্রথম গোল প্রায় হজম করেই ফেলেছিলেন। ইংলিশ ডিফেন্ডার ডান বার্নের শট কোনমতে রক্ষা করেন। একটি লুজ বল থেকে কালুম উইলসনের শট বারে না লাগলে তখনই হয়তো এগিয়ে যেতে পারতো স্বাগতিক নিউক্যাসল। ফিরতি বলে তার হেড লাইনের উপর থেকে ক্লিয়ার করেন লিস্টারের নাইজেরিয়ান মিডফিল্ডার উইলফ্রিড এনডিডি। পরমুহূর্তে মিগুয়েল আলমিরোনের হাফ-ভলি আবারো পোস্টে লাগলে হতাশ হতে হয় নিউক্যাসলকে। বিরতির আগে ইভারসেন আরো একটি ক্রস ভালভাবে ধরতে পারেননি।

বিরতির পর মেডিসনকে মাঠে নামান স্মিথ। আলেক্সান্দার ইসাকের শক্তিশালী শট রুখে দিয়ে ইভারসেন আবারো লিস্টারকে রক্ষা করেন। গুইমারায়েসের হেড পোস্টে লেগে ফেরত আসে। স্টপেজ টাইমে টিমোথি কাস্তাগনের শট রুখে দিয়ে নিক পোপ নিউক্যাসলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )