1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সানাই

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

দেশের এক সময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। শোবিজকে বিদায় জানানোর পর তিনি মনোযোগ দেন ধর্মের দিকে। আবু সালেহ মুসা নামে এক ব্যাংক অফিসারের সাথে খুব গোপনে তার বিয়েও হয়। সুখেই জীবনযাপন করছিলেন তিনি। তবে সেই সুখের সংসারে বাজছে এখন বিচ্ছেদের সুর।

সোমবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর থেকেই সেই গুঞ্জন আরও পোক্ত হয়। বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের বেসরকারি এক টেলিভিশন চ্যানেল থেকে জানতে চাওয়া হলে মুখ খুলেন বিচ্ছেদের বিষয়ে।

দেশের এই বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সানাই বলেন, আমাদের আর একসঙ্গে থাকা হচ্ছে না। গলায় কাঁটা নিয়ে কতদিন থাকা যায়। অনেক চেষ্টা করেছি সংসারটা যেন না ভাঙে। একটা সংসার টিকিয়ে রাখতে দু’জনের চেষ্টা থাকা লাগে। কিন্তু ওর মাঝে সেটা দেখি না।’

তিনি আরও বলেন, কারণ, আমার শাশুড়ির জন্যই আমাদের সংসারটা ভাঙনের পথে। প্রতিনিয়তই শাশুড়ি আমাকে নিয়ে সমস্যা তৈরি করছে। এ নিয়ে স্বামীকে বললেও সে চুপচাপ থাকে। জুন মাসের মাসের ৭ তারিখ কোর্টের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক ছাড়াছাড়ি হয়ে যাবে।

প্রসঙ্গত, সানাইয়ের অধিকাংশ কাজই সমালোচিত। একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা বিচরণ ছিল তার। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )