1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

আইসিসি বর্ষসেরার পুরস্কার হাতে পেলেন মিরাজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

২০২২ সালে মেহেদি হাসান মিরাজ সারা বছর ওয়ানডে ক্রিকেটে ভালো পারফর্ম করেছেন। ব্যাট-বলে দক্ষতা দেখানোর ফলও পেয়েছেন তিনি। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার এমন একটি কৃতিত্বের পুরস্কার হিসাবে তার ওয়ানডে ক্যাপ পেয়েছেন।

সোমবার (২২ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেইজে একটি ছবি প্রকাশ করে এই তথ্য নিজেই জানিয়েছেন মিরাজ। ক্যাপশনে তিনি লেখেন, ‘২০২২ সালে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ’।

 

গত বছর বল হাতে ১৫ ওয়ানডেতে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নিয়েছেন মিরাজ। তার সেরা পারফরম্যান্স ছিল ২৯ রান দিয়ে ৪ উইকেট। আর ব্যাট হাতে ৬৬ গড়ে ৩৩০ রান যোগ করেছিলেন নিজের নামের পাশে। যেখানে সমান একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি ছিল।

মিরাজ ছাড়া বর্ষসেরা এই ওয়ানডে একাদশে বাংলাদেশের আর কেউই জায়গা পাননি। আইসিসির ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )